বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২০

আগামীকাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল সোমবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। এটি হবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে। 

আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।