বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪

চট্টগ্রাম-৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির হুমাম কাদের চৌধুরী

হুমাম কাদের চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৭ হাজার ১৮৫ টি। আর ‘না’ ভোট পড়েছে ৬৭ হাজার ৩৭৮টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।