শিরোনাম

খুলনা, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৮ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি ২০২৬)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং পোলস্ এন্ড কনক্রিট লিমিটেড (পিসিএল), কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড (কেএসএমএল), গ্লোরি পোলস্ লিমিটেড (জিপিএল), সেভেন রিংস সিমেন্ট এর সহযোগিতায় গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এ কনফারেন্সটির আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কনফারেন্স সেক্রেটারী প্রফেসর ড. এইচ এম ইকবাল মাহমুদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন, কনফারেন্স চেয়ার ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী। আরো বক্তব্য দেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. জহির উদ্দিন।
পোলস্ এন্ড কনক্রিট লিমিটেড (পিসিএল), কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড (কেএসএমএল), গ্লোরি পোলস্ লিমিটেড (জিপিএল), সেভেন রিংস সিমেন্ট এর পক্ষ থেকে অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
কনফারেন্সে তিন দিনে মোট ৪২টি টেকনিক্যাল সেশনে ৩৩৫ টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। আর সেরা ৪ টি পেপারকে পুরস্কৃত করা হয়।
এ সম্মেলনে সরাসরি ও (ভার্চুয়ালি) বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী এবং পরিকল্পনাবিদগণ অংশগ্রহণ করেন। এর আগে কুয়েটে ২০১২ সালে প্রথম, ২০১৪ সালে দ্বিতীয়, ২০১৬ সালে তৃতীয়, ২০১৮ সালে চতুর্থ, ২০২০ সালে পঞ্চম এবং ২০২২ সালে ষষ্ঠ ও ২০২৪ সালে সপ্তম এবং ২০২৬ সালে অষ্টম বারের মত ‘আইসিসিইএসডি’ অনুষ্ঠিত হয়। ২০২৮ সালে নবম ‘আইসিসিইএসডি’ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।
কনফারেন্সের চেয়ার ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. বদরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।