বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

পঞ্চগড়ে ইশারা ভাষা দিবস উদযাপন

পঞ্চগড়ে ইশারা ভাষা দিবস উদযাপন। ছবি: বাসস

পঞ্চগড়, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যে জেলায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে র‌্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাহবুব রহমান সুমন। এছাড়াও বক্তব্য দেন দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।