বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৮

নওগাঁয় "বাংলা ইশারা ভাষা দিবস" পালিত

নওগাঁ জেলায় ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাংলা ‘ইশারা ভাষা’ দিবস পালিত হয়েছে। ছবি: বাসস

নওগাঁ, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলা ‘ইশারা ভাষা’ দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক অনামিকা নজরুল। 

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা আল আমান্না, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। তারা জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।  

পরে ৮জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।