শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সরকার এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর মধ্যে আজ কারিগরি সহায়তার জন্য একটি প্রকল্প নথি স্বাক্ষরিত হয়েছে।
ডাব্লিউএফপি এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় বাংলাদেশ ডাব্লিউএফপি থেকে 'স্ট্রেংথেনিং শক রেসপন্সিভ অ্যান্ড নিউট্রিশন সেনসিটিভ সোশ্যাল প্রজেকশন প্রোগ্রাম -এর জন্য মোট ব্যয় ৬,৮৮,৯৭৯ মার্কিন ডলারের মধ্যে ৬,৪৫,৭১৪ মার্কিন ডলার পাবে।
কারিগরি সহায়তা প্রকল্পের মূল উদ্দেশ্য হল- নীতিগত সমর্থন, বর্ধিত খাত ভিত্তিক সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রমাণ-ভিত্তিক জ্ঞান তৈরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ বছর মেয়াদী এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল এবং বাংলাদেশে এর সাথে সম্পর্কিত উন্নয়ন লক্ষ্যগুলিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।
ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ডাবি¬উএফপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।