বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৮:৫৭

নড়াইলে নানা আয়োজনে নজরুল বর্ষ পালিত

ছবি : বাসস

নড়াইল, ২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তারেক রহমানের ভিডিও কনফারেন্সেং যুক্ত হন জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম।

পরে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে নজরুল মঞ্চ উদ্বোধন করেন জেলা প্রশাসক। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, নজরুল গবেষক এইচএম সিরাজ, অ্যাড.মাহবুব মোর্শেদ জাপল, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব আকরাম শাহিদ চুন্নু, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, কবি হুমায়ুন কবির দুখু, কবি সৈয়দ খায়রুল ইসলাম প্রমুখ।

নজরুল মঞ্চ উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। কবি নজরুল একজন ‘বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি। আমাদের জাতীয়, সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের তিনি অবিস্মরণীয় নাম। কৈশোর থেকে পরিণত বয়স, আমাদের জীবনের সকল পর্যায়েই তাঁর প্রভাব অপরিসীম।

এ সময় জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক ও নজরুলপ্রেমিরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।