বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৭

নেত্রকোণায় গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে উন্মুক্ত বৈঠক

ছবি : বাসস

নেত্রকোণা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার জেলা তথ্য অফিস এ আয়োজন করে। উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণ করে।

বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক  বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল, কাইলাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হক, ইউপি সদস্য খোদেজা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা নারায়ণ সরকার।