শিরোনাম

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে।
কমিশনের অন্য সদস্যরা হলেন - প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গেজেটে উল্লেখ করা হয়, 'জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ধারা ৭ অনুযায়ী উল্লিখিত সদস্যগণের সমন্বয়ে সংসদ সচিবালয় কমিশন গঠন করা হলো'।