বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১১:৫৩

সংসদের মুলতবি অধিবেশন শুরু আজ

সংসদ ভবন, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : আজ বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হচ্ছে।

গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।