বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৬:০০

২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

সংসদ ভবন, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।