বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২

দিনাজপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মো. সাদিক রিয়াজ

মো. সাদিক রিয়াজ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সাদিক রিয়াজ ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ কে এম আফজালুল আনাম পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।