বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৪

লালমনিরহাট-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মো. হাসান রাজীব প্রধান

মো. হাসান রাজীব প্রধান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাসান রাজীব প্রধান ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।