বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৫

লালমনিরহাট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মো. রোকন উদ্দীন বাবুল

রোকন উদ্দীন বাবুল। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দীন বাবুল ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ফিরোজ হায়দার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।