বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৪
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৮

গাইবান্ধা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম

আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম প্রার্থী ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।