বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪

কুমিল্লা-১০ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. মোবাশ্বের আলম ভূঁইয়া

মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি: বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৩৩ ভোট।

কুমিল্লা-১০ আসনে আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৯৬ টি। ‘না’ ভোট পড়েছে ৯৫ হাজার ৭৩২ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।