বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬

জামালপুর-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন 

শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।