বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৪

বরিশাল-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আবুল হোসেন খান

বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহমুদুন্নবী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট। 

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৫ হাজার ৭৪টি। ‘না’ ভোট পড়েছে ৪১ হাজার ৭০০টি। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।