বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২১

কুমিল্লা-৯ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির আবুল কালাম

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. আবুল কালাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি দাঁড়িপল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট।

কুমিল্লা-৯ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৪৯টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৩ হাজার ৫৩৫ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।