শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. জসীম উদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসাইন দাঁড়িপল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।
কুমিল্লা-৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৬৭ টি। ‘না’ ভোট পড়েছে ৭২ হাজার ৬৪২টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।