বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬

নরসিংদী-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ড. আবদুল মঈন খান

নরসিংদী-২ আসনে বিএনপি প্রার্থী ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ড. আবদুল মঈন খান ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯২০ ভোট।

নরসিংদী-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৮৩২টি। আর ‘না’ ভোট পড়েছে ৩৯ হাজার ৯৩২টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।