বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬

কিশোরগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মো. জালাল উদ্দীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী এডভোকেট মো. জালাল উদ্দীন। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এডভোকেট মো. জালাল উদ্দীন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

কিশোরগঞ্জ-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৩ হাজার ৩৭৭টি। আর ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ৬৪৪টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।