বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬

ফরিদপুর-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শহিদুল ইসলাম

মো. শহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ১০২ টি। 'না' ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৯০ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।