বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬

ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক

বিএনপি মনোনীত প্রার্থী খোন্দকার আবু আশফাক। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী খোন্দকার আবু আশফাক ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।