বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১

নোয়াখালী-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপি’র হান্নান মাসউদ

আবদুল হান্নান মাসউদ । ছবি : বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩১ হাজার ৩১টি। ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ৭৩২টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।