শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. বেলায়েত হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৯৭ টি। 'না' ভোট পড়েছে ৯৮ হাজার ৮৩৪ টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।