বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১

নির্বাচন উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে আজ এ কথা জানানো হয়েছে। 

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের আলোকে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ওই দুই দিন বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।