শিরোনাম

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস): আগামী ২০২৬-২৭ অর্থবছরে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য ৪৯ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করেন।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৪৩ কোটি ৪২ লাখ টাকা ও উন্নয়ন খাতে ৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বিভাগের জন্য বরাদ্দ ছিল ৪৭ কোটি টাকা। এরমধ্যে পরিচালন খাতে ৪২ কোটি টাকা ও উন্নয়ন খাতে ৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।