শিরোনাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাতের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ৪৫৭ কোটি ৮২ হাজার টাকা। এর মধ্যে পরিচালন খাতে ৪৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ তথ্য তুলে ধরেন।
২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১ হাজার ৩৫৯ কোটি ২১ হাজার টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।