শিরোনাম

চট্টগ্রাম, ২৪ জুন, ২০২৫(বাসস): চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে।
বুধবার (২৪ জুন) র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পটিয়া থানার মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারীর মুন্সির মসজিদ এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত দুটি পৃথক ধারায় তাকে যথাক্রমে ১২ বছর কারাদ- ও পাঁচ হাজার টাকা অর্থদ- এবং আট বছর কারাদ- ও পাঁচ হাজার টাকা অর্থদ- দেন। সব মিলিয়ে তার ২০ বছর কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।