বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশিয়ার বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) :  ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার বাইরে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম রোববার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

বিমানবন্দরটি রাজধানী থেকে ১৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে বন্ধ করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ পরীক্ষায় সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। এতে সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতেও আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পরিস্থিতির কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময় রোববার সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত (গ্রিনিচ মান সময় ০২টা ৩০ মিনিট) বাড়ানো হয়েছে।

বাসস/এএফপি/অনু-এমআর/০৯৩৫/-আরএস

বাসস বিদেশ-১
ইন্দোনেশিয়া-বিমান চলাচল-আগ্নেয়গিরি