বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৫:৫০

ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের সন্দেহে রুশ বিমান

ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে, একটি রুশ বিমান বৃহস্পতিবার দিনের শুরুতে দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেন, ‘আকাশসীমা লঙ্ঘনের প্রতিটি সন্দেহকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।’ হেলসিঙ্কি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত থাকা ফিনল্যান্ডে এ ধরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

ফিনল্যান্ডের সন্দেহ, মে ও জুন মাসে দু’টি রুশ সামরিক বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। সে সময় দেশটি রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে ফিনল্যান্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে ফিনল্যান্ড কয়েক দশকের সামরিক জোটনিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে। ২০২৩ সালের এপ্রিলে দেশটি ন্যাটো জোটে যোগ দেয়।