বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১১:১২

চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : আজ ভোরে চীনের মধ্যাঞ্চলীয় কিংহাই (বা চিংহাই) প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)  এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দুনহুয়াং শহর থেকে ২৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি গ্রামীণ এলাকায় এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) ভূমিকম্পটির মাত্রা ৫.৬ বলে জানিয়েছে।