বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১১:২০

ইরানের ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস): জর্ডানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশের পর চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে।’