শিরোনাম

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর ধারাবাহিক আক্রমণ শুরু করার পর এবং তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে লেনদেন শুরু হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য দাম রোববার রাতে ২২১০ গ্রিনিচ মান সময়ে ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়।
এদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অশোধিত তেলের আগস্ট মাসে সরবরাহের জন্য দাম ৩ দশমিক ৬৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।