বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১১:১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১, আহত ৪

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও চারজন আহত হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ইরানের খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে জানায়, ‘সোমবার সকালে মার্কিন হামলায় এক ব্যক্তি শহিদ হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।’