বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১১:০৯

বাহরাইনে বিমান হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : বাহরাইনে সোমবার বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। 

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানের হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সকল নাগরিক ও বাসিন্দাকে শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’