বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৪:১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে ইরান: আরাকচি

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) :  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলছে ইরান। 

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে দাবি করেছেন, তবে একই সঙ্গে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আরও আলোচনার জন্য সম্মত হয়েছেন| 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি লিখেছেন,  ‘এ পর্যন্ত ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে| কিন্তু যুক্তরাষ্ট্রের তথাকথিত অর্থমন্ত্রী সমঝোতা স্মারকের (এমওইউ) নবম অনুচ্ছেদ লঙ্ঘন করছেন।’

তিনি বলেন, ওই সমঝোতা স্মারকের নবম অনুচ্ছেদে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।