বাসস
  ০৮ জুলাই ২০২৬, ১৪:১১

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি কুয়েতের 

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : কুয়েতের সেনাবাহিনী বুধবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর, ইরানের পক্ষ থেকে এই হামলার আশঙ্কা তৈরি হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ‘শত্রুপক্ষের’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করছে।’ 

তবে এসব হামলা কোথা থেকে চালানো হচ্ছে, সে বিষয়ে তারা কিছু জানায়নি।

সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফলে হচ্ছে।