শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : স্পেনের পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে।
এ কারণে মঙ্গলবার দেশটির আবহাওয়া সংস্থা এইমেট সর্বোচ্চ লাল রঙের সতর্কতা জারি করেছে।
একই সঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
দক্ষিণ ইউরোপজুড়ে এ সপ্তাহে যে নতুন তাপপ্রবাহ শুরু হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আরাগন, কাতালোনিয়া ও ভ্যালেন্সিয়া অঞ্চল। বার্সেলোনা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আবহাওয়াবিদরা জানান, এ তাপপ্রবাহ অন্তত বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে।
তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য ও সম্পদের ওপর সম্ভাব্য ‘অত্যন্ত গুরুতর প্রভাব’ পড়তে পারে।