শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে মঙ্গলবার ভূমিধসে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এখনও নিখোঁজ থাকা ১২ জনকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গানসু প্রদেশের লংনান শহরের কাছে একটি গ্রামের এ ভূমিধসের ঘটনায় শুরুতে অন্তত ৩৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সংস্থাটি আরও জানায়, ‘উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়া ২১ জনকে খুঁজে বের করেছে। তাদের মধ্যে
পাঁচজন জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা সত্ত্বেও মারা গেছেন।’