বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৪:৫৮

দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে দুটি বিস্ফোরণ

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) :  সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত ফোর সিজনস হোটেলের কাছে মঙ্গলবার দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হোটেলটিতেই আগের রাতে অবস্থান করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিরাপত্তা সূত্র জানায়, একটি বোমা ময়লার ডাস্টবিনে এবং অন্যটি একটি গাড়িতে ছিল । দুটি বিস্ফোরণই ফোর সিজনস হোটেলের আশপাশে ঘটে।

ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিনিধিরা জানান, বিস্ফোরণের আগেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হোটেল ত্যাগ করে প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছান। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।