শিরোনাম

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : রাশিয়া সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় ১০জন নিহত এবং আরও ৪৬জন আহত হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে জানায় কর্তৃপক্ষ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘রুশ হামলার কারণে এখন পর্যন্ত নয়জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। তিনি বলেন, এটি চূড়ান্ত সংখ্যা নয়। উদ্ধার অভিযান এখনও চলছে।’
অন্যদিকে, সকালের দিকে কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা জেলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।