শিরোনাম

ঢাকা, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শুক্রবার রেকর্ড তাপমাত্রার কারণে এক অসহনীয় তাপপ্রবাহ দেশটির ৪ঠা জুলাইয়ের স্বাধীনতা উদযাপন, বিশ্বকাপের ম্যাচ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেওয়ার
সময় প্রায় ১৬ কোটি আমেরিকান তীব্র বা চরম তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত স্বাধীনতা দিবসের কিছু অনুষ্ঠান দুপুরের দিকে তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে আংশিকভাবে স্থগিত করা হয়।
একটি বড় আয়োজন ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার--এ তাপজনিত অসুস্থতায় আক্রান্ত এক তরুণীকে জরুরি চিকিৎসাকর্মীরা সরিয়ে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং আয়োজকরা পরে অনুষ্ঠানটি স্থগিত করে দেয়।
নিউইয়র্ক সিটিতে তীব্র তাপপ্রবাহের সময় পূর্বাভাসে আর্দ্রতা বিবেচনায় দুপুরের দিকের ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত যাওয়ার আশঙ্কা করা হলেও, বাস্তবে তা ১০৫ ডিগ্রি ফারেনহাইট বা তার কাছাকাছি (প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস) অনুভূত হয়েছে।
ভয়াবহ এই তাপপ্রবাহের কারণে বড় ধরনের সরকারি পদক্ষেপ নেওয়া হয়। শহরজুড়ে কুলিং সেন্টার খোলা হয় এবং জনসাধারণের জন্য পাবলিক সুইমিং পুলের কার্যক্রমের সময় বাড়ানো হয়।