শিরোনাম

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক জোট ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে ‘একতরফা’ ও ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন।
আগামী সপ্তাহে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘তারা আমাদের পাশে ছিল না!!!’ তিনি আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে ন্যাটোর সম্পর্ক পারস্পরিক নয়।
এর আগে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্প একাধিকবার সমালোচনা করেছেন।