শিরোনাম

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনা হয়েছে। সেখানে তাঁর জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেছে, ‘ইসলামি বিপ্লবের শহীদ নেতার মরদেহ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়েছে।’