বাসস
  ১৯ মার্চ ২০২৬, ১২:০৫

নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি

ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ (বাসস) : উপসাগরীয় দেশ কাতারের প্রধান গ্যাসকেন্দ্রে বৃহস্পতিবার নতুন করে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে কাতার এনার্জি জানায়, বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং আগের হামলার পর আরও ব্যাপক ক্ষতি হয়েছে।

কাতারের রাজধানী দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বুধবার রাস লাফান শিল্প নগরীতে আগের হামলায় একটি গ্যাস-টু-লিকুইডস স্থাপনায় ইতোমধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে।