বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১২:৩২

দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ

ঢাকা, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন। 

এর একদিন আগে একই শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায়। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান পাল্টা অভিযান জোরদার করার প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।