বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৩:৪২

দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

ঢাকা, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) :  মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের কেন্দ্রস্থলে আজ শুক্রবার বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকার ভবনগুলো কেঁপে ওঠে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এএফপি’র প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন।

এএফপি’র এক প্রতিনিধি জানান, তিনি একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং এতে তার ভবনটি কেঁপে ওঠে।