শিরোনাম

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মাত্র ২৪ ঘণ্টায় লেবাননের অভ্যন্তরে নতুন করে ১ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার লেবানন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, আজ পর্যন্ত লেবাননে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ (লেবানন) সরকারের অনলাইন প্ল্যাটফর্মে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন এবং এটি মাত্র এক দিনে ১ লাখ বৃদ্ধির ঘটনা।
বৈরুত থেকে জেনেভায় সাংবাদিকদের তিনি বলেন, বাস্তুচ্যুতির এই হার ২০২৪ সালের তুলনায় বেশি।